ময়মনসিংহের ত্রিশালে সর্বজনিন পেনশন স্কিম বিষয়ে ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলা পর্যায়ে কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিদের সাথে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। ২৪ সেপ্টেম্বর বৃহস্প্রতিবার সকাল সাড়ে ১১ টায় ত্রিশাল উপজেলা পরিষদের প্রয়াত ইউ এন ও রাশেদুল ইসলাম হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মহা ব্যবস্থাপক জাতীয় পেনশন অর্থ, অতিরিক্ত সচিব ড. মোঃ আশরাফুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসনাত জাহান খান।
এতে আরো উপস্থিত ছিলেন ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মুনসুর আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ নাজনিন সুলতানা, বিআরডিবি কর্মকর্তা এনামুল হক, সবুজ সেবা কর্মকর্তা মাহমুদুল হক, পরিসংখ্যান কর্মকর্তা মুশফিকুর রহমান, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম শামীম,সাবেক সাধারন সম্পাদক এটিএম মনিরুজ্জামান মনির, ত্রিশাল নজরুল বালিকা বিধ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সরকারী নজরুল একাডেমীর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, বাগান ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইবনে খালিদসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা প্রধান শিক্ষকগন উপস্থিত ছিলেন।
এসময় সর্বজনিন পেনশন স্কিমনানান সুবিধা নিয়ে দিক নির্দেশনা মূলক আলোচনা করা হয়।