মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধান শিক্ষকের মামলায় শিক্ষক কারাগারে, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ হালুয়াঘাটে গভীর নলকূপ খননকালে গ্যাস নির্গমন, জ্বলেছে আগুন ব্রহ্মপুত্র রেলসেতুতে চালকের বিচক্ষণতায় বেঁচে গেল যুবকের প্রাণ মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ ২ কিশোরী, সন্ধান চায় পরিবার জাতিসংঘে প্রধানমন্ত্রীর ঐতিহাসিক ভাষণে রাষ্ট্রপতির অভিনন্দন ময়মনসিংহে ভিমরুলের কামড়ে নানি-নাতনির মৃত্যু ঢাকা ময়মনসিংহ ৮৭ কিলোমিটার এক্সপ্রেসওয়ে, এখনো উন্নয়ন পর্যায়ে সর্ব সজনীন পেনশন স্কিম বিষয়ে উপজেলা পর্যায়ে কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিদের সাথে মতবিনিময় ১৮ তম বিজেএসে সাফল্য নজরুল বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থী ইউপি নির্বাচনে ৪২ প্রতীক চূড়ান্ত, বাড়ল জামানত

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত টয়লেটের গর্তে নেমে চারজনের মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি
  • আপডেটের সময়: শনিবার, ২০ জুন, ২০২৬
  • ১৪৪ সময় দেখুন

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি ছাগল উদ্ধার করতে গিয়ে পরিত্যক্ত টয়লেটের গর্তে নেমে চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টেলকি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, টেলকি এলাকার বাবুল হাদিমা (৪০), তার ছেলে নেইমার ম্রং (১২), গ্যাব্রিয়েল (৪০) ও প্রতিবেশী রতন নকরেক (২৭)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুর হক জানান, একটি ছাগল পরিত্যক্ত টয়লেটের গর্তে পড়ে গেলে সেটিকে তুলতে প্রথমে একজন নিচে নামেন। পরে তাকে উদ্ধার করতে একে একে আরও কয়েকজন গর্তে প্রবেশ করেন। এ সময় গর্তের ভেতরে থাকা বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চারজনই মারা যান।

প্রাথমিকভাবে জানা গেছে, নিহতরা সবাই গারো সম্প্রদায়ের সদস্য এবং তারা একই পরিবারের।

খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। পরে মরদেহগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD