মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধান শিক্ষকের মামলায় শিক্ষক কারাগারে, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ হালুয়াঘাটে গভীর নলকূপ খননকালে গ্যাস নির্গমন, জ্বলেছে আগুন ব্রহ্মপুত্র রেলসেতুতে চালকের বিচক্ষণতায় বেঁচে গেল যুবকের প্রাণ মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ ২ কিশোরী, সন্ধান চায় পরিবার জাতিসংঘে প্রধানমন্ত্রীর ঐতিহাসিক ভাষণে রাষ্ট্রপতির অভিনন্দন ময়মনসিংহে ভিমরুলের কামড়ে নানি-নাতনির মৃত্যু ঢাকা ময়মনসিংহ ৮৭ কিলোমিটার এক্সপ্রেসওয়ে, এখনো উন্নয়ন পর্যায়ে সর্ব সজনীন পেনশন স্কিম বিষয়ে উপজেলা পর্যায়ে কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিদের সাথে মতবিনিময় ১৮ তম বিজেএসে সাফল্য নজরুল বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থী ইউপি নির্বাচনে ৪২ প্রতীক চূড়ান্ত, বাড়ল জামানত

শ্রীপুরে নারী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভ, ৪ কারখানায় হামলা-ভাঙচুর

গাজীপুর প্রতিনিধি
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ১৭৯ সময় দেখুন

গাজীপুরের শ্রীপুরে পোশাক কারখানায় কর্মরত অবস্থায় এক নারী শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার টেপিরবাড়ি, কেওয়া ও আশপাশের এলাকায় কয়েকটি কারখানায় হামলা ও ভাঙচুর চালান শ্রমিকরা।

নিহত শ্রমিক লিজা বেগম (৩৬) কালার অ্যান্ড কোং লিমিটেডের সুইং অপারেটর ছিলেন। বুধবার রাতের শিফটে কাজ করার সময় তিনি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার পর সহকর্মীরা কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন এবং একপর্যায়ে সড়ক অবরোধ করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় আশপাশের অন্তত চারটি কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। শ্রমিকের মৃত্যুর ঘটনায় অবহেলার প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD