সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধান শিক্ষকের মামলায় শিক্ষক কারাগারে, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ হালুয়াঘাটে গভীর নলকূপ খননকালে গ্যাস নির্গমন, জ্বলেছে আগুন ব্রহ্মপুত্র রেলসেতুতে চালকের বিচক্ষণতায় বেঁচে গেল যুবকের প্রাণ মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ ২ কিশোরী, সন্ধান চায় পরিবার জাতিসংঘে প্রধানমন্ত্রীর ঐতিহাসিক ভাষণে রাষ্ট্রপতির অভিনন্দন ময়মনসিংহে ভিমরুলের কামড়ে নানি-নাতনির মৃত্যু ঢাকা ময়মনসিংহ ৮৭ কিলোমিটার এক্সপ্রেসওয়ে, এখনো উন্নয়ন পর্যায়ে সর্ব সজনীন পেনশন স্কিম বিষয়ে উপজেলা পর্যায়ে কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিদের সাথে মতবিনিময় ১৮ তম বিজেএসে সাফল্য নজরুল বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থী ইউপি নির্বাচনে ৪২ প্রতীক চূড়ান্ত, বাড়ল জামানত

খামেনির দাফন ঘিরে ব্যাপক প্রস্তুতির দাবি, লাখো মানুষের সমাগমের প্রত্যাশা

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ২১৬ সময় দেখুন

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষকৃত্য ও দাফনকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে। একই সঙ্গে ইরাকেও একটি পৃথক শোকানুষ্ঠানের আয়োজনের পরিকল্পনার কথা বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।

রোববার (২৮ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ইরানের কর্মকর্তারা আশা করছেন, শেষকৃত্য ও দাফন অনুষ্ঠানে প্রায় দুই কোটি মানুষ অংশ নিতে পারেন।

প্রতিবেদন অনুযায়ী, আগামী ৪ জুলাই রাজধানী তেহরান ও ধর্মীয় শহর কোমে শোকানুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে। পরে ৯ জুলাই উত্তর-পূর্বাঞ্চলের মাশহাদে তাকে দাফন করার পরিকল্পনা করা হয়েছে। শোকানুষ্ঠানকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ লক্ষ্যে পুলিশ ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সমন্বিতভাবে কাজ করছে।

এদিকে ইরাকের কারবালায় শিয়াদের একটি পবিত্র স্থানে পৃথক শোকানুষ্ঠান আয়োজনের পরিকল্পনার কথাও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, নিরাপত্তাজনিত কারণে দাফনের সময়সূচি একাধিকবার পরিবর্তন করা হয়েছে, কারণ অনুষ্ঠানে ইরানের শীর্ষ রাজনৈতিক ও রাষ্ট্রীয় ব্যক্তিদের উপস্থিত থাকার কথা রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD