বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নজরুল বিশ্ববিদ্যালয়ে Ethics, Discipline & Good Governance: Strengthening Institutional Excellence Through The HEAT Project শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত নতুন প্রযুক্তির যুগে তরুণরাই পরিবর্তনের মূল শক্তি: জহির উদ্দিন স্বপন ইতিহাস থেকে একাত্তর মুছে ফেলার চেষ্টা চলছে: রিজভী বিয়ে করে আর্জেন্টিনার ‘জামাই’ হলেন রোনালদো সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তঃ অনুষদ ফুটবল প্রতিযোগিতা-২০২৬ চ্যাম্পিয়ন কলা অনুষদ ত্রিশালে মাদক সেবনের দায়ে তিনজনকে কারাদন্ড প্রদান DC’s Award for Cleanliness’ পেল ত্রিশালের নজরুল মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় বাকৃবির চার হলে সংঘর্ষ: ৪২ শিক্ষার্থীকে শোকজ ভালুকায় ২২ একর সরকারি বনভূমি উদ্ধার, রোপণ ২০ হাজার গাছের চারা

ফ্রান্সে স্কাইডাইভিং প্রশিক্ষণ বিমানের মর্মান্তিক দুর্ঘটনা, নিহত ১০

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ১০৩ সময় দেখুন
ছবি : রয়টার্স
ছবি : রয়টার্স

ফ্রান্সের পূর্বাঞ্চলের টমব্লেইন শহরে একটি স্কাইডাইভিং প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন স্কাইডাইভিং শিক্ষার্থী এবং পাঁচজন প্রশিক্ষক ছিলেন।

রোববার (২৮ জুন) স্থানীয় সময় সকাল ১১টার দিকে ন্যান্সি-এসে বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে বিমানবন্দরের পাশের একটি সড়কে আছড়ে পড়ে। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে জরুরি সেবা কর্মীরা পৌঁছে উদ্ধার অভিযান শুরু করলেও বিমানে থাকা কেউই বেঁচে ছিলেন না। তবে বিমানটি জনবসতিপূর্ণ এলাকায় না পড়ায় আশপাশের কোনো ব্যক্তি বা স্থাপনার ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

পুলিশ নিরাপত্তার স্বার্থে বিমানবন্দরসংলগ্ন এলাকা এড়িয়ে চলার জন্য সাধারণ মানুষকে অনুরোধ করেছে।

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে আল জাজিরা জানায়, বিমানটি স্কাইডাইভিং কার্যক্রমে অংশ নিতে যাওয়া একটি দলের সদস্যদের বহন করছিল। দুর্ঘটনার খবর পেয়ে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ ঘটনাস্থল পরিদর্শনে যাওয়ার প্রস্তুতি নিয়েছেন। এদিকে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিমান চলাচল কর্তৃপক্ষ। তদন্তের অংশ হিসেবে প্রত্যক্ষদর্শীদের বক্তব্যও সংগ্রহ করা হচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD