রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
চিকিৎসার জন্য ঢাকায় এসে ছিনতাইকারীর হেঁচকা টানে শিক্ষিকার মৃত্যু বগুড়ার নন্দীগ্রামে ৭ বছরের শিশুকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা, যুবক আটক গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র বাণী ত্রিশালে বিপুল উৎসাহে ‘ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট-২০২৬’ ময়মনসিংহ কমার্স কলেজ ও একেএস হেলথকেয়ারের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর পরীক্ষার ফল, জীবনের মূল্য ও আমাদের সম্মিলিত দায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ৭ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা প্রশিক্ষন ক্যাম্পিংয়ে ইভেন্ট জয়ী ২ নজরুল বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি ক্যাডেট ময়মনসিংহে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার ত্রিশালে কবি নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে হামদ-নাত, আলোচনা ও দোয়া অনুষ্ঠান

নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘OBE Curriculum ’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রফিকুল ইসলাম শামীম
  • আপডেটের সময়: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩০৭ সময় দেখুন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সকল শিক্ষক এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ ও পরিসংখ্যান বিভাগের প্রোগ্রাম সেলফ এ্যাসেসমেন্ট কমিটির প্রধানগণের অংশগ্রহণে OBE (Outcome Based Education) Curriculum’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে প্রশিক্ষণ কর্মশালাটি শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘আজকের প্রশিক্ষণ কর্মশালার মধ্য দিয়ে অর্জিত জ্ঞান বাস্তবে প্রয়োগ নিশ্চিত করতে হবে। অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে সিলেবাস তৈরি, পরীক্ষার বিধি, অধ্যাদেশ OBE, BNQF(Bangladesh National Qualification Framework)  ইত্যাদি তৈরির ক্ষেত্রে সমন্বয় করতে পারলেই ভালো ফলাফল পাওয়া যাবে।’ প্রশিক্ষণ কর্মশালার সার্বিক সফলতা কামনা করে প্রধান অতিথি তাঁর বক্তব্য শেষ করেন। প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত থেকে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী এবং সরাসরি বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ এইচ এম কামাল। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো. মিজানুর রহমান। রিসোর্স পার্সন হিসেবে উপ¯ি’ত ছিলেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাঈমুল হক। বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত কর্মশালায় সভাপতি হিসেবে বক্তব্য রাখেন আইকিউএসি-এর পরিচালক প্রফেসর ড. মো. সাহাবউদ্দিন। প্রশিক্ষকণ কর্মশালার উদ্বোধনী পর্ব সঞ্চালনা করেন ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি)-এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. তুষার কান্তি সাহা ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD