মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ মেডিকেলে আগুন, বের হতে গিয়ে হুড়োহুড়িতে নিহত ৬ ত্রিশালে ভিলেজ মিল্ক কালেকশন সেন্টার স্থাপনের নামে দুই কোটি ৬১ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ নজরুল সঙ্গীতে বিশেষ অবদান রাখায় শবনম মুশতারীকে নজরুল পদক প্রদান করলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বালুবাহী ড্রামট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২ নজরুল সঙ্গীতে বিশেষ অবদান রাখায় শবনম মুশতারীকে নজরুল পদক প্রদান করলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সরকারি আশেক মাহমুদ কলেজের হল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার ধর্ষণের পর বসতঘরে মাটিচাপা দেয়া হয় শিশু মরিয়মকে, অভিযুক্ত গ্রেপ্তার ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, আসিফের বিরুদ্ধে তদন্তে দুদক ‎ত্রিশালে ইসলামী আন্দোলনের সম্মেলনে নতুন নেতৃত্বে জাহাঙ্গীর ও মাহফুজ বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন

শ্রীপুরে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ, প্রেমিক যুগলের মৃত্যু

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৭১ সময় দেখুন

গাজীপুরের শ্রীপুরে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে রিনা আক্তার (২৫) ও আল আমিন নামে এক প্রেমিক যুগলের মৃত্যু হয়েছে।

শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ রেলপথের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ইজ্জতপুর রেলওয়ে স্টেশনের উত্তর আউটার সিগনাল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রিনা আক্তার উপজেলার বরমী ইউনিয়নের পাইটালবাড়ি গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় আরবেলা ফ্যাশন কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন। তার প্রেমিক আল আমিন স্থানীয় হ্যামস গার্মেন্টসে কাজ করতেন বলে জানা গেছে। তবে তার বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় বাসিন্দা রবিন মিয়া জানান, দুপুরের পর থেকে রিনা ও আল আমিনকে রেলপথ ধরে হাঁটাহাঁটি, গল্প ও খুনসুটি করতে দেখা যায়। পরে তারা দীর্ঘ সময় সেখানে বসে ছিলেন। সন্ধ্যার দিকে স্থানীয়রা তাদের মৃত্যুর খবর পান।

স্থানীয় আরেক বাসিন্দা সুমন হাজরা বলেন, বিকেল ৫টার দিকে রেলপথে হাঁটার সময় দুই কিশোরের ডাকাডাকিতে জানতে পারেন, দুজন মানুষ ট্রেনে কাটা পড়েছেন। পরে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হন।

নিহত রিনার ভাই সুমন জানান, আগের সংসার ছেড়ে এসে রিনা আল আমিনকে বিয়ে করেছিলেন। এরপর থেকে পরিবারের সঙ্গে তার তেমন যোগাযোগ ছিল না। তবে কী কারণে তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন, তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি।

স্থানীয় বাসিন্দা পার্থ দাসের দাবি, বিকেলের দিকে ময়মনসিংহগামী একটি কমিউটার ট্রেনের নিচে তারা ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারের কাজ শুরু করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD