স্ত্রী পরকীয়া প্রেমিকের সঙ্গে চলে যাওয়ার পর প্রতিশোধ নিতে সেই প্রেমিকের স্ত্রীকেই বিয়ে করেছেন এক যুবক। টাঙ্গাইলের মির্জাপুরে এক চাঞ্চল্যকর ঘটনায় এলাকায় তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। অভিযোগ অনুযায়ী, এক নারীর পরকীয়ার জেরে সংসার ভাঙনের পর প্রতিশোধ নিতে প্রেমিকের স্ত্রীকেই বিয়ে করেছেন ভুক্তভোগী স্বামী।