সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধান শিক্ষকের মামলায় শিক্ষক কারাগারে, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ হালুয়াঘাটে গভীর নলকূপ খননকালে গ্যাস নির্গমন, জ্বলেছে আগুন ব্রহ্মপুত্র রেলসেতুতে চালকের বিচক্ষণতায় বেঁচে গেল যুবকের প্রাণ মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ ২ কিশোরী, সন্ধান চায় পরিবার জাতিসংঘে প্রধানমন্ত্রীর ঐতিহাসিক ভাষণে রাষ্ট্রপতির অভিনন্দন ময়মনসিংহে ভিমরুলের কামড়ে নানি-নাতনির মৃত্যু ঢাকা ময়মনসিংহ ৮৭ কিলোমিটার এক্সপ্রেসওয়ে, এখনো উন্নয়ন পর্যায়ে সর্ব সজনীন পেনশন স্কিম বিষয়ে উপজেলা পর্যায়ে কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিদের সাথে মতবিনিময় ১৮ তম বিজেএসে সাফল্য নজরুল বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থী ইউপি নির্বাচনে ৪২ প্রতীক চূড়ান্ত, বাড়ল জামানত

শাহাদাতের বাণী উচ্চারণের মাঝেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুয়াজ্জিন

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ২২২ সময় দেখুন

মানুষকে আল্লাহর ঘরের পথে ডাকছিলেন তিনি। মসজিদের মিনার থেকে ভেসে আসছিল ঈমানের সুমধুর আহ্বান, উচ্চারিত হচ্ছিল তাওহিদের মহান বাণী। কিন্তু সেই পবিত্র দায়িত্ব পালনরত অবস্থাতেই থেমে গেল তার জীবনযাত্রা। আজানের মাঝপথে মহান রবের ডাকে সাড়া দিয়ে পৃথিবী থেকে বিদায় নিলেন এক মুয়াজ্জিন।

ভারতের কেরালা রাজ্যের একটি মসজিদে ঘটে হৃদয়স্পর্শী এই ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, মরহুমের নাম আব্দুল লতিফ। গত মঙ্গলবার তিনি যথারীতি একটি ওয়াক্তের আজান দিচ্ছিলেন। শাহাদাতের বাণী উচ্চারণের সময় হঠাৎ অসুস্থ হয়ে মসজিদের ভেতরেই লুটিয়ে পড়েন তিনি। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, আজানের কিছু অংশ স্বাভাবিকভাবে সম্পন্ন করার পর আকস্মিকভাবে জ্ঞান হারান আব্দুল লতিফ। উপস্থিত মুসল্লিরা দ্রুত তার কাছে ছুটে যান এবং প্রয়োজনীয় সহায়তার চেষ্টা করেন। পরে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা অসংখ্য মানুষের হৃদয় ছুঁয়ে যায়। ভিডিওতে দেখা যায়, আল্লাহর দিকে মানুষকে আহ্বান জানাতে জানাতেই তিনি মাটিতে ঢলে পড়ছেন। দৃশ্যটি অনেককে আবেগাপ্লুত ও চিন্তামগ্ন করেছে। তার মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য মানুষ তার রূহের মাগফিরাত কামনা করে দোয়া করছেন। অনেকেই মন্তব্য করেছেন, ইবাদতের আহ্বান জানাতে জানাতে পৃথিবী থেকে বিদায় নেওয়া এক বিরল ও স্মরণীয় পরিণতি।

আল্লাহ তাআলা মরহুম আব্দুল লতিফকে ক্ষমা করুন, তার কবরকে প্রশস্ত ও নূরময় করুন এবং তাকে জান্নাতুল ফিরদাউস দান করুন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি রইল গভীর সমবেদনা ও দোয়া।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD