বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
নজরুল বিশ্ববিদ্যালয়ে Ethics, Discipline & Good Governance: Strengthening Institutional Excellence Through The HEAT Project শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত নতুন প্রযুক্তির যুগে তরুণরাই পরিবর্তনের মূল শক্তি: জহির উদ্দিন স্বপন ইতিহাস থেকে একাত্তর মুছে ফেলার চেষ্টা চলছে: রিজভী বিয়ে করে আর্জেন্টিনার ‘জামাই’ হলেন রোনালদো সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তঃ অনুষদ ফুটবল প্রতিযোগিতা-২০২৬ চ্যাম্পিয়ন কলা অনুষদ ত্রিশালে মাদক সেবনের দায়ে তিনজনকে কারাদন্ড প্রদান DC’s Award for Cleanliness’ পেল ত্রিশালের নজরুল মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় বাকৃবির চার হলে সংঘর্ষ: ৪২ শিক্ষার্থীকে শোকজ ভালুকায় ২২ একর সরকারি বনভূমি উদ্ধার, রোপণ ২০ হাজার গাছের চারা

বাকৃবি রেললাইনে মিলল নারীর ছিন্নভিন্ন মরদেহ, পরিচয় অজান

ময়মনসিংহ প্রতিনিধি
  • আপডেটের সময়: সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ১০৮ সময় দেখুন

ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসের অভ্যন্তরে রেললাইনে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সোমবার (১৫ জুন) বিকেল পৌনে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন রেলপথে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে মোহনগঞ্জগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি বাকৃবি এলাকার রেললাইন অতিক্রম করার সময় ওই নারী ট্রেনের নিচে চলে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।ঘটনার পর স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে ময়মনসিংহ রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, নিহত নারীর বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর। তবে তার পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় উদঘাটনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ময়মনসিংহ রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) পলাশ ব্যানার্জি বলেন, ‘মরদেহটির পরিচয় শনাক্তে কাজ চলছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।’ তিনি জানান, নিহতের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে পরিচয় শনাক্তের চেষ্টা করা হবে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD