রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
চিকিৎসার জন্য ঢাকায় এসে ছিনতাইকারীর হেঁচকা টানে শিক্ষিকার মৃত্যু বগুড়ার নন্দীগ্রামে ৭ বছরের শিশুকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা, যুবক আটক গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র বাণী ত্রিশালে বিপুল উৎসাহে ‘ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট-২০২৬’ ময়মনসিংহ কমার্স কলেজ ও একেএস হেলথকেয়ারের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর পরীক্ষার ফল, জীবনের মূল্য ও আমাদের সম্মিলিত দায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ৭ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা প্রশিক্ষন ক্যাম্পিংয়ে ইভেন্ট জয়ী ২ নজরুল বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি ক্যাডেট ময়মনসিংহে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার ত্রিশালে কবি নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে হামদ-নাত, আলোচনা ও দোয়া অনুষ্ঠান

নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় কবি নজরুলের ৪৯তম মৃত্যুবার্ষিকী পালিত

রফিকুল ইসলাম শামীম
  • আপডেটের সময়: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৩২৭ সময় দেখুন
নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় কবি নজরুলের ৪৯তম মৃত্যুবার্ষিকী পালিত

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে প্রতিষ্ঠিত ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে কবির ৪৯তম মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।
২৭ আগস্ট বুধবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিষ্ঠিত নজরুল ভাস্কর্যে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। এসময় কবির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।

কবির প্রতি গভীর শ্রদ্ধা ও তাঁর পরিবারের কল্যাণ কামনা করে উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যেসমস্ত সৃষ্টিকর্ম আছে তা হতে আমাদের শিক্ষা গ্রহণ করে বাস্তব জীনবে প্রতিফলিত করতে হবে। কবি নজরুলকে নিয়ে যে ধরণের গবেষণা হওয়া দরকার তা হয় নি। তাঁকে নিয়ে গবেষণা করার জন্য এই বিশ্ববিদ্যালয়ে ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজ আছে, তারা কাজ করছে। এছাড়া গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্রের মাধ্যমেও নজরুলের বিভিন্ন বিষয় বিশেষ করে যেগুলো নিয়ে এখনো গবেষণা হয় নি, সেগুলো নিয়ে গবেষণা করে আমাদের জ্ঞান ভান্ডারে যোগ করতে হবে।’

কবির প্রতি শ্রদ্ধা নিবেদনকালে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ, চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান, প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স), পরিবহণ প্রশাসক প্রফেসর ড. আহমেদ শাকিল হাসমী, বিদ্রোহী হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. সাইফুল ইসলামসহ শিক্ষক,শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে কোরআন খতম এবং বাদ যোহর দোয়া ও মিলাদ মাহ্ফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মুফ্তি মো. আব্দুল হাকীম। এছাড়া ৮৪তম রবীন্দ্র এবং ৪৯তম নজরুল মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আগামী ৩১ আগস্ট রবিবার বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের তৃতীয় তলায় কনফারেন্স রুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD