মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
প্রধান শিক্ষকের মামলায় শিক্ষক কারাগারে, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ হালুয়াঘাটে গভীর নলকূপ খননকালে গ্যাস নির্গমন, জ্বলেছে আগুন ব্রহ্মপুত্র রেলসেতুতে চালকের বিচক্ষণতায় বেঁচে গেল যুবকের প্রাণ মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ ২ কিশোরী, সন্ধান চায় পরিবার জাতিসংঘে প্রধানমন্ত্রীর ঐতিহাসিক ভাষণে রাষ্ট্রপতির অভিনন্দন ময়মনসিংহে ভিমরুলের কামড়ে নানি-নাতনির মৃত্যু ঢাকা ময়মনসিংহ ৮৭ কিলোমিটার এক্সপ্রেসওয়ে, এখনো উন্নয়ন পর্যায়ে সর্ব সজনীন পেনশন স্কিম বিষয়ে উপজেলা পর্যায়ে কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিদের সাথে মতবিনিময় ১৮ তম বিজেএসে সাফল্য নজরুল বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থী ইউপি নির্বাচনে ৪২ প্রতীক চূড়ান্ত, বাড়ল জামানত

সড়ক দূর্ঘটনায় অলৌকিকভাবে বেঁচে যাওয়া ফাতেমার পরিবারের পাশে জেলা প্রশাসন, ঘর নির্মাণের প্রতিশ্রুতি

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ১৪২ সময় দেখুন

ময়মনসিংহের ত্রিশালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দরিরামপুর কোর্ট ভবন এলাকায় ২০২২ সালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বোন সানজিদা (৮) বাবা জাহাঙ্গীর ও মা রত্না বেগমের মৃত্যুর সময় মায়ের পেট ফেটে জন্ম নেয়া শিশু অলৌকিকভাবে প্রাণে বেঁচে যাওয়া ফাতেমার পরিবারের পাশে দাঁড়িয়েছেন ময়মনসিংহ জেলা প্রশাসন | ২৭ জুন শনিবার বিকেলে জেলা প্রশাসন ও ত্রিশাল উপজেলা প্রশাসনের উদ্যোগে শিশু ফাতেমার পরিবারের হাতে নগদ অর্থ, খাদ্য সামগ্রী, ঘর মেরামতের জন্য ঢেউটিন এবং দোকানের জন্য বিভিন্ন পণ্যসামগ্রী তুলে ময়মনসিংহ জেলা প্রশাসক সাইফুর রহমান|


এসময় ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান এর সাথে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান,ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ছাইফুল ইসলাম সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ফাতেমার দাদার বাড়ি পরিদর্শন করেন| তারা পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং ফাতেমার বাবা-মা ও বোনের কবর জিয়ারত করেন| জেলা প্রশাসক ফাতেমার দাদার জন্য নতুন ঘর নির্মাণের আশ্বাস দেন| পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফাতেমার বাড়িতে যাওয়ার সড়ক দ্রুত পাকাকরণ এবং সড়কটির নাম ফাতেমার নামে নামকরণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন|

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অগ্রাধিকার ভিত্তিতে সড়কটি পাকাকরণের উদ্যোগ নেওয়া হবে | এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন|

উল্লেখ্য- ২০২২ সালের ১৬ জুলাই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ত্রিশালে সড়ক পারাপারের সময় একটি ট্রাকের চাপায় ফাতেমার বাবা, মা ও বোন নিহত হন| দুর্ঘটনার পর সড়কেই নিহত অন্তঃসত্ত্বা মা রত্না বেগমের গর্ভ ফেটে অলৌকিকভাবে জীবিত জন্ম নেয় ফাতেমা | ২০২২ সালে সেই হৃদয় বিদারক ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোড়নের সৃষ্টি করেছিল|

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD