মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
প্রধান শিক্ষকের মামলায় শিক্ষক কারাগারে, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ হালুয়াঘাটে গভীর নলকূপ খননকালে গ্যাস নির্গমন, জ্বলেছে আগুন ব্রহ্মপুত্র রেলসেতুতে চালকের বিচক্ষণতায় বেঁচে গেল যুবকের প্রাণ মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ ২ কিশোরী, সন্ধান চায় পরিবার জাতিসংঘে প্রধানমন্ত্রীর ঐতিহাসিক ভাষণে রাষ্ট্রপতির অভিনন্দন ময়মনসিংহে ভিমরুলের কামড়ে নানি-নাতনির মৃত্যু ঢাকা ময়মনসিংহ ৮৭ কিলোমিটার এক্সপ্রেসওয়ে, এখনো উন্নয়ন পর্যায়ে সর্ব সজনীন পেনশন স্কিম বিষয়ে উপজেলা পর্যায়ে কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিদের সাথে মতবিনিময় ১৮ তম বিজেএসে সাফল্য নজরুল বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থী ইউপি নির্বাচনে ৪২ প্রতীক চূড়ান্ত, বাড়ল জামানত

সৌদি আরবের আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ১৩২ সময় দেখুন

সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এতে থাকা ১৪ জনই নিহত হয়েছেন। রোববার দেশটির পূর্বাঞ্চলের রাস তানুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা (এসপিএ)-এর বরাত দিয়ে দেশটির জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার পর হেলিকপ্টারটিতে থাকা কোনো আরোহীই জীবিত ছিলেন না। কর্তৃপক্ষ জানায়, বিধ্বস্ত হেলিকপ্টারটি সৌদি আরামকোর মালিকানাধীন। তবে নিহতদের পরিচয়, তারা কোম্পানির কর্মী ছিলেন কি না বা দুর্ঘটনার সময় কী দায়িত্ব পালন করছিলেন—এসব বিষয়ে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি।

এদিকে দুর্ঘটনার কারণ উদ্‌ঘাটনে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একই সঙ্গে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে সৌদি সরকার।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD