বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
সরকার ঘোষিত নজরুল বর্ষ উপলক্ষ্যে নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুল বর্ষ বক্তৃতামালা-১ ডেঙ্গুর ঝুঁকি মোকাবেলায় নাগরিকদের সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা ত্রিশালের সাখুয়া শেখ বাজার সপ্রাবি’র প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা। নজরুল বিশ্ববিদ্যালয়ে আজ পরিবেশিত হবে কালান্তরের বাংলা নাটক পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি সীমান্তে বিজিবির ওপর ‘হামলা’, গুলিতে ‘চোরাকারবারি’ নিহত সরকার ঘোষিত নজরুল বর্ষ উদ্যাপন: নজরুল বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন নজরুল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদ্যাপিত র‌্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণ এর মধ্য দিয়ে ত্রিশালে কন্যাশিশু দিবস উৎযাপিত ত্রিশালে ফ্যামিলি কার্ড প্রথম পর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সংবাদ সম্মেলন।

এইচএসসি পরীক্ষা ঘিরে ত্রিশালে প্রস্তুতি সম্পন্ন, নকল ঠেকাতে কঠোর অবস্থানে প্রশাসন

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ১৪৪ সময় দেখুন

আগামী ২ জুলাই শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে ত্রিশাল উপজেলা প্রশাসন।

মঙ্গলবার ৩০ জুন বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা  আরাফাত সিদ্দিকী, যিনি উপজেলা পর্যায়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা আয়োজন কমিটির সভাপতিও, কেন্দ্র সচিব ও হল সুপারদের নিয়ে এক প্রস্তুতি সভা করেন। সভায় পরীক্ষা পরিচালনায় দায়িত্বপ্রাপ্তদের সততা, দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।

সভায় ইউএনও আরাফাত সিদ্দিকী বলেন, কোনোভাবেই পরীক্ষায় অসদুপায় অবলম্বনের সুযোগ দেওয়া হবে না। নকল বা পরীক্ষা ব্যাহত করার চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, পরীক্ষা চলাকালে প্রতিটি কেন্দ্রের ২০০ গজের মধ্যে সব কোচিং সেন্টার ও ফটোকপির দোকান বন্ধ রাখা হবে। পাশাপাশি কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে পরীক্ষা চলাকালে ১৪৪ ধারা কার্যকর থাকবে, যাতে অনুমতি ছাড়া কোনো ব্যক্তি কেন্দ্র এলাকায় প্রবেশ করতে না পারেন।

এবারের পরীক্ষার প্রতিটি কক্ষ সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে। এর মাধ্যমে পরীক্ষার্থী ও কক্ষ পরিদর্শকদের কার্যক্রম সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে বলে সভায় জানানো হয়। সভা শেষে ইউএনও আরাফাত সিদ্দিকী সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব বিভাগ, শিক্ষা প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা বাহিনী এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, আগামী ২ জুলাই থেকে সারা দেশে একযোগে অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD