বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশ নিয়ে দৌড়ানোর ঘটনায় মামলা: ঠিকাদারের ম্যানেজার ফোরকান গ্রেপ্তার স্বাধীনতা পদক ২০২৬: আজ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানের হাতে সম্মাননা তুলে দেবেন প্রধানমন্ত্রী চীন সফরে বিএনপির ১৯ সদস্যের প্রতিনিধি দল ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতি নির্বাচন: জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা মোবাইল কোর্টে ত্রিশালে মাদক সেবনকারী ও বিক্রেতার জেল ত্রিশালে পুলিশের অভিযানে মাদকসহ দুই মাদক৷ ব্যবসায়ী আটক ত্রিশালে আলোর দিশারী বিদ্যানিকেতনের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত ইসলামী একাডেমী স্কুল এন্ড কলেজের উন্নয়নে যা যা করা প্রয়োজন আমি সব কিছু করবো-সংসদ সদস্য ত্রিশালের উন্নয়ন শুরু সংসদ সদস্য ডা: লিটনের ৩ মেগা প্রকল্প -উন্নয়নে বদলে যাবে উপজেলার চিত্র নজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইউজিসি’র খন্ডকালীন সদস্য মনোনীত

রফিকুল ইসলাম শামীম
  • আপডেটের সময়: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১৬৮ সময় দেখুন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)- এর খন্ডকালীন সদস্য মনোনীত হয়েছেন। ইউজিসির মাননীয় সচিব ড. মো. ফখরুল ইসলাম গত ৩০ সেপ্টম্বর ২০২৫ তারিখে স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে মাননীয় উপাচার্যকে বিষয়টি অবহিত করেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন আদেশ, ১৯৭৩ (চৎবংরফবহঃ’ং ঙৎফবৎ ঘড়. ১০ ড়ভ ১৯৭৩) এর (৪)(১)(সি) ও (৪)(৪) ধারার বিধান অনুসারে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃপক্ষের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ০৫ অক্টোবর ২০২৫ হতে পরবর্তী দুই বছরের জন্য এই মনোনয়ন দেওয়া হয়েছে। একই পত্রে কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলমকে অভিনন্দন জ্ঞাপন করে ইউজিসি পরিচালনায় মূল্যবান পরামর্শ ও সক্রিয় সহযোগিতা প্রত্যাশা করেন কমিশন কর্তৃপক্ষ। এদিকে খন্ডকালীন সদস্য মনোনীত করায় ইউজিসি কর্তৃপক্ষকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ও কৃতজ্ঞতার সাথে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইউজিসির খন্ডকালীন সদস্য মনোনীত হওয়ায় নজরুল বিশ্ববিদ্যালয় পরিবার গর্বিত তার জন্যে বিশ্ববিদ্যালয় পরিবার হতে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)- এর খন্ডকালীন সদস্য মনোনীত করায় কবি নজরুল বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিতে এই মনোনয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিশ্ববিদ্যালয় পরিবার।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD