মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধান শিক্ষকের মামলায় শিক্ষক কারাগারে, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ হালুয়াঘাটে গভীর নলকূপ খননকালে গ্যাস নির্গমন, জ্বলেছে আগুন ব্রহ্মপুত্র রেলসেতুতে চালকের বিচক্ষণতায় বেঁচে গেল যুবকের প্রাণ মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ ২ কিশোরী, সন্ধান চায় পরিবার জাতিসংঘে প্রধানমন্ত্রীর ঐতিহাসিক ভাষণে রাষ্ট্রপতির অভিনন্দন ময়মনসিংহে ভিমরুলের কামড়ে নানি-নাতনির মৃত্যু ঢাকা ময়মনসিংহ ৮৭ কিলোমিটার এক্সপ্রেসওয়ে, এখনো উন্নয়ন পর্যায়ে সর্ব সজনীন পেনশন স্কিম বিষয়ে উপজেলা পর্যায়ে কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিদের সাথে মতবিনিময় ১৮ তম বিজেএসে সাফল্য নজরুল বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থী ইউপি নির্বাচনে ৪২ প্রতীক চূড়ান্ত, বাড়ল জামানত

নতুন প্রযুক্তির যুগে তরুণরাই পরিবর্তনের মূল শক্তি: জহির উদ্দিন স্বপন

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ১২৭ সময় দেখুন

 

দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির যুগে তরুণ সমাজই নতুন সভ্যতার প্রধান চালিকাশক্তি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) থেকে শুরু করে প্রযুক্তির দ্রুত বিকাশের ফলে প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় শুধু পুরোনো দিনের জ্ঞান ও অভিজ্ঞতার ওপর নির্ভর করা যথেষ্ট নয়। তাই তরুণদের হাতে সময়োপযোগী জ্ঞান ও দক্ষতা তুলে দেওয়া রাষ্ট্রের অন্যতম দায়িত্ব।

বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আন্তর্জাতিক যুব দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‘২০২৬-ডিফরেন্ট কনটেক্সটস, কমন অ্যাসপিরেশনস’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

এআই আশীর্বাদ, সঙ্গে নতুন চ্যালেঞ্জ ,জহির উদ্দিন স্বপন বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তাসহ প্রযুক্তির অভাবনীয় অগ্রগতি মানবসভ্যতার জন্য বড় আশীর্বাদ। তবে এর সঙ্গে এমন কিছু চ্যালেঞ্জও তৈরি হচ্ছে, যা আগে কখনো দেখা যায়নি।

তাঁর ভাষায়, প্রযুক্তি ও জ্ঞানের পরিবর্তন এত দ্রুত ঘটছে যে আগামী দিনের পরিস্থিতি কেমন হবে, তা আগে থেকে অনুমান করাও কঠিন। মন্ত্রী বলেন, জ্ঞান এখন আর কোনো স্থির বিষয় নয়; এটি প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। নতুন প্রযুক্তিনির্ভর পরিবেশে মানিয়ে নেওয়ার সক্ষমতা তরুণ প্রজন্মের মধ্যেই সবচেয়ে বেশি।

তরুণদের দক্ষতা উন্নয়নে গুরুত্ব,কর্মসংস্থান, খাদ্য নিরাপত্তা, প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের মতো প্রচলিত সমস্যার পাশাপাশি প্রযুক্তিনির্ভর নতুন সংকটও যুক্ত হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

তরুণদের এসব চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করতে আরও কার্যকর প্রাতিষ্ঠানিক উদ্যোগ প্রয়োজন বলেও মন্তব্য করেন মন্ত্রী। জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে তরুণদের কেন্দ্র করে নতুন জ্ঞান, প্রযুক্তি ও দক্ষতা অর্জনের প্রক্রিয়ায় আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

তরুণদের ওপর সরকারের আস্থা, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের কথা উল্লেখ করে জহির উদ্দিন স্বপন বলেন, তরুণদের সক্ষমতার ওপর সরকারের পূর্ণ আস্থা রয়েছে। ক্রীড়ার প্রসার, সৃজনশীলতার বিকাশ এবং পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের সম্পৃক্ত করতে সরকার বিভিন্ন ইতিবাচক ও সুদূরপ্রসারী সিদ্ধান্ত নিচ্ছে।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পাশাপাশি বিদেশি অতিথি, ফরেন সার্ভিস একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তা, তরুণ উদ্যোক্তা, শিক্ষার্থী এবং বিভিন্ন পেশার যুব প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD