বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সরকার ঘোষিত নজরুল বর্ষ উপলক্ষ্যে নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুল বর্ষ বক্তৃতামালা-১ ডেঙ্গুর ঝুঁকি মোকাবেলায় নাগরিকদের সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা ত্রিশালের সাখুয়া শেখ বাজার সপ্রাবি’র প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা। নজরুল বিশ্ববিদ্যালয়ে আজ পরিবেশিত হবে কালান্তরের বাংলা নাটক পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি সীমান্তে বিজিবির ওপর ‘হামলা’, গুলিতে ‘চোরাকারবারি’ নিহত সরকার ঘোষিত নজরুল বর্ষ উদ্যাপন: নজরুল বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন নজরুল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদ্যাপিত র‌্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণ এর মধ্য দিয়ে ত্রিশালে কন্যাশিশু দিবস উৎযাপিত ত্রিশালে ফ্যামিলি কার্ড প্রথম পর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সংবাদ সম্মেলন।

নজরুল বিশ্ববিদ্যালয়ে সামাজিক গবেষণায় নীতি,সততা ও মিশ্র পদ্ধতি শীর্ষক কর্মশালা

রফিকুল ইসলাম শামীম
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ৩৩৮ সময় দেখুন
নজরুল বিশ্ববিদ্যালয়ে সামাজিক গবেষণায় নীতি,সততা ও মিশ্র পদ্ধতি শীর্ষক কর্মশালা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের আয়োজনে ‘‘সামাজিক গবেষণায় নীতি ও সততা এবং মিশ্র পদ্ধতির মাধ্যমে সামাজিক গবেষণা পরিচালনা’’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৯ অক্টোবর বৃহস্পতিবার সকালে পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষেআয়োজিত কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী।বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী বলেন-এই কর্মশালার রিসোর্স পার্সন সংশ্লিষ্ট বিষয়ে অত্যন্ত অভিজ্ঞ। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিশ্বের নামি দামি জার্নালে তাঁর ৭০ টির মতো প্রবন্ধ প্রকাশিত হয়েছে। কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষকগণকে অনুুুরোধ করছি আপনারা এই কর্মশালায় আন্তঃ সম্পর্কের মধ্য দিয়ে কর্মশালাটি অংশগ্রহণমূলক করে ফলপ্রসূ করবেন। আপনাদের জন্য এই কর্মশালাটি একটি সোনালী সুযোগ। আমি আশা করি আপনারা এই কর্মশালার মাধ্যমে গভীরভাবে জ্ঞানার্জন করতে পারবেন এবং অর্জিত জ্ঞানকে গবেষণা প্রবন্ধে প্রয়োগ করতে সচেষ্ট থাকবেন। এসময় তিনি কর্মশালার সার্বিক সফলতা কামনা করেন। সামাজিক বিজ্ঞান অনুষরেদ ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক ও পাবলিক হেল্থ (জনস্বাস্থ্য) বিভাগের প্রফেসর ড. এম. রেজাউল ইসলাম। কর্মশালার উদ্বোধনী পর্ব সঞ্চালনা করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের সহকারী অধ্যাপক মো. রাকিবুল ইসলাম। কর্মশালায় সামাজিক বিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দসহ অন্যান্য অনুষদেরও আগ্রহী শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD