ময়মনসিংহের ত্রিশালে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা – প্রতিদিন সংবাদ
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম :
দৈনিক দেশ রূপান্তরের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সংসদে মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে ‘বীর’ উপাধি ব্যবহারের প্রস্তাব শামা ওবায়েদের হাওড়াঞ্চলসহ ময়মনসিংহ-সুনামগঞ্জে কৃষকদের জন্য সরকারি সহায়তা সহায়তায় উদ্যোগ ক্লিন-গ্রিন ঢাকা গড়ার রূপরেখা তুলে ধরলেন প্রধানমন্ত্রী ময়মনসিংহের ত্রিশালে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা ময়মনসিংহসহ দেশের ১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা, ৮ জেলায় কালবৈশাখীর সতর্কতা হামের দাপটে মমেক হাসপাতালে ২৪ ঘণ্টায় ঝরল আরও ৩ শিশুর প্রাণ বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে দেশজুড়ে বৃষ্টি ও ঝড়ো হাওয়ার পূর্বাভাস এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে যুবক আটক, এক বছরের কারাদণ্ড ঈদুল আজহায় টানা ছুটি: সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

ময়মনসিংহের ত্রিশালে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

রফিকুল ইসলাম শামীম
  • আপডেটের সময়: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৩৪ সময় দেখুন
ময়মনসিংহের ত্রিশালে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

ময়মনসিংহের ত্রিশালে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
জানাযায়,মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার মঠবাড়ী ইউনিয়নের রায়মনি বামনাখালী মধ্যপাড়া এলাকার মোতালেব হোসেন (৫৫) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি তার চাষকৃত ধানক্ষেত দেখতে গিয়েছিলেন। তার সঙ্গে থাকা নগদ টাকা ও মুঠোফোন অক্ষত অবস্থায় পাওয়া গেছে।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন ঘটনাটি নিশ্চিত করেছেন

ত্রিশাল পুলিশ জানায়, রাত সাড়ে ৮টায় জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন পেয়ে তারা ঘটনাস্থলে যান। ধানক্ষেতে মোতালেব হোসেনের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয় এবং মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর হয়েছে।

নিহতের ছেলে আলী হোসেন বলেন, আমার বাবা মাগরিবের নামাজের আগে বাড়ি থেকে ধানক্ষেত দেখতে বের হন। তিনি প্রায়ই জমি দেখতে যেতেন। এদিন কে বা কারা আমার বাবাকে কুপিয়ে হত্যা করেছে। হত্যার পর মরদেহের পাশে তার মোবাইল ফোন পড়ে ছিল এবং কোমরে বাঁধা কাপড়ের থলেতে থাকা ৩৮ হাজার ৬৪৫ টাকা অক্ষত ছিল।

পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, নিহতের ঘাড়, মাথা ও হাতের আঙুলে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যার পর মরদেহ ফেলে রেখে গেছে। তবে সঙ্গে থাকা টাকা না নেওয়ায় হত্যার উদ্দেশ্য নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার রহস্য উদঘাটন ও জড়িত ব্যক্তিদের শনাক্তে ত্রিশাল থানা পুলিশ ও ডিবি পুলিশ কাজ করছে।নিহত মোতালেব হোসেন ওই এলাকার বাসিন্দা মৃত সাইফুল্লাহর ছেলে।
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মনসুর আহম্মেদ জানান এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে ত্রিশাল থানায় হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছে ।
এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD