বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও নির্বাহী কমিটির সদস্য হলেন ইশরাক হোসেন মিঠামইনে পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু পুলিশি বাধা উপেক্ষা করে হবিগঞ্জের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা শফিকুল হত্যা: দ্বিতীয় স্ত্রী ইতির যাবজ্জীবন, ভাই খালাস নির্মানাধীন ভবনের ছাদ হতে রট নামাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ২ শ্রমিকের মৃত্যু ময়মনসিংহে ডেঙ্গুতে কিশোরের মৃত্যু, হাসপাতালে বাড়ছে রোগীর চাপ ক্লিন তারাকান্দা’ অভিযানে পরিচ্ছন্নতার আহ্বান, নাগরিক দায়িত্বের ওপর জোর ত্রিশালে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সাংস্কৃতিক ব্যক্তিদের মাঝে অনুদানের চেক বিতরণ সিটি কর্পোরেশনের তালিকায় যুক্ত হচ্ছে কক্সবাজার, শুরু প্রশাসনিক প্রক্রিয়া ইয়াবার ছোবলে বিপন্ন তরুণ প্রজন্ম, বাড়ছে আসক্তির ভয়াবহতা

সংসদে নুরুল হক নুর: ছাত্র আন্দোলনে জামায়াত-শিবিরের সঙ্গে কোনো আলোচনা হয়নি

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ১০৭ সময় দেখুন

জাতীয় সংসদে শ্রম প্রতিমন্ত্রী নুরুল হক নুর জানিয়েছেন, তিনি ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিলেও জামায়াতে ইসলামী বা শিবিরের কারও সঙ্গে কখনো কোনো আলোচনা করেননি এবং তাদের কোনো পরামর্শও নেননি। তবে তিনি জামায়াতের অতীত অবদানকে স্বীকার করেন।

বুধবার (২৯ এপ্রিল) সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জুলাই আন্দোলন ছিল দীর্ঘ দেড় দশকের সংগ্রামের ধারাবাহিকতা এবং যারা রাজপথে লড়াই করেছেন তারাই মূল ভূমিকা রেখেছেন।

নুর আরও বলেন, ১৬ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত সময়টি ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং। এ সময় আন্দোলনের আট দফা কর্মসূচি তিনি নিজেই তৈরি করেন এবং বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন বলে জানান। তিনি দাবি করেন, আন্দোলনের কৌশল নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী ও জহির উদ্দিন স্বপনের সঙ্গে আলোচনা হয়েছিল।

তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সংসদীয় গণতন্ত্রের পথে অগ্রণী হিসেবে উল্লেখ করেন এবং তার ৩১ দফা রাষ্ট্র সংস্কার রূপরেখার প্রশংসা করেন। শেষে নুর বিরোধী দলকে গঠনমূলক সমালোচনার মাধ্যমে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান এবং সত্য-মিথ্যার মিশ্রণ না করার পরামর্শ দেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD