মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধান শিক্ষকের মামলায় শিক্ষক কারাগারে, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ হালুয়াঘাটে গভীর নলকূপ খননকালে গ্যাস নির্গমন, জ্বলেছে আগুন ব্রহ্মপুত্র রেলসেতুতে চালকের বিচক্ষণতায় বেঁচে গেল যুবকের প্রাণ মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ ২ কিশোরী, সন্ধান চায় পরিবার জাতিসংঘে প্রধানমন্ত্রীর ঐতিহাসিক ভাষণে রাষ্ট্রপতির অভিনন্দন ময়মনসিংহে ভিমরুলের কামড়ে নানি-নাতনির মৃত্যু ঢাকা ময়মনসিংহ ৮৭ কিলোমিটার এক্সপ্রেসওয়ে, এখনো উন্নয়ন পর্যায়ে সর্ব সজনীন পেনশন স্কিম বিষয়ে উপজেলা পর্যায়ে কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিদের সাথে মতবিনিময় ১৮ তম বিজেএসে সাফল্য নজরুল বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থী ইউপি নির্বাচনে ৪২ প্রতীক চূড়ান্ত, বাড়ল জামানত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় আহত অভিনেতা জোভান ও তাঁর স্ত্রী

বিনোদন ডেস্ক
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ১৫৫ সময় দেখুন

সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান এবং তাঁর স্ত্রী সাজিন আহমেদ নির্জনা। বর্তমানে তারা ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, ঈদের পর কাজের ব্যস্ততা থেকে কিছুটা বিরতি নিয়ে পরিবারের সঙ্গে সময় কাটাতে কক্সবাজারে যান জোভান। সেখানে মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি এলাকায় স্কুটি দুর্ঘটনার শিকার হন এই দম্পতি।

দুর্ঘটনা সম্পর্কে জোভান জানান, তিনি নিজেই স্কুটি চালাচ্ছিলেন এবং তাঁর স্ত্রী পেছনে বসা ছিলেন। পথে হঠাৎ সামনে থাকা একটি সিএনজি কোনো ধরনের সংকেত না দিয়ে দ্রুত ইউটার্ন নিলে দুর্ঘটনা এড়াতে জরুরি ব্রেক করতে হয়। এতে তারা দুজনই সড়কে ছিটকে পড়ে যান।

গত ১১ জুন ঘটে যাওয়া এ দুর্ঘটনায় তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। হাত-পা ছুলে যাওয়ার পাশাপাশি কয়েকটি স্থানে জখমও হয়। পরদিন ঢাকায় ফিরে চিকিৎসা শুরু করেন তারা। শারীরিক অবস্থার কারণে আপাতত সব ধরনের শুটিং ও পেশাগত কার্যক্রম থেকে বিরত রয়েছেন জোভান। আগে থেকে নির্ধারিত কয়েকটি কাজও স্থগিত করা হয়েছে।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বর্তমানে বিশ্রামে রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, পুরোপুরি সুস্থ হওয়ার পরই কাজে ফিরবেন।

এদিকে দুর্ঘটনার অভিজ্ঞতা থেকে সবাইকে সড়কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন অভিনেতা। তিনি বলেন, সামান্য অসাবধানতাও বড় দুর্ঘটনার কারণ হতে পারে। তাই নিজের এবং অন্যের নিরাপত্তার জন্য ট্রাফিক আইন মেনে চলা জরুরি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD