Author: admin

  • ত্রিশালে  মরা মুরগির মাংস জব্দ বিশ হাজার টাকা জরিমানা

    ত্রিশালে মরা মুরগির মাংস জব্দ বিশ হাজার টাকা জরিমানা

    ময়মনসিংহের ত্রিশালে মরা মুরগির মাংস বিক্রির সময় দুই ব্যক্তিকে আটক করে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।আজ ২৯ সেপ্টেম্বর (সোমবার) দুপুরে দরিরামপুর বাসস্ট্যান্ড বালিপাড়া রোডে সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমানের নেতৃত্বে মরা মুরগি বহনকারী একটি ভ্যান গাড়িতে এই অভিযান পরিচালিত হয়। আটককৃত ব্যবসায়ীরা হলেন ত্রিশাল উপজেলার রামপুর গফাকুড়ি এলাকার জনৈক গোলাম মোস্তফার ছেলে মো লিখন মিয়া (২৫) ও তার সহোদর সিয়াম (১২)। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এই দুই ব্যক্তি মরা ব্রয়লার মুরগির মাংস বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিন বস্তা মরা মুরগির মাংস জব্দ করা হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত তাদের বিশ হাজার টাকা জরিমানা করেন। ত্রিশাল সহকারী কমিশনার( ভূমি) মাহবুবুর রহমান জানান, জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

     

  • সি বি এম সি হাসপাতালে সিকিউরিটি গার্ড কর্মচারীদের বেতন প্রদানে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

    সি বি এম সি হাসপাতালে সিকিউরিটি গার্ড কর্মচারীদের বেতন প্রদানে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

    ময়মনসিংহের চোরখাই উনাইরপাড়ে প্রতিষ্ঠিত বেসরকারী মেডিকেল কলেজ ও হাসপাতাল কমিউনিটি বেজড মেডিকেল কলেজ ও হাসপাতালের সিকিউরিটি গার্ড ও অন্যান্য (নিন্ম → নিম্ন) শ্রেনীর শ্রমিক নিয়োগ দিয়ে তাদের বেতনাদি প্রদানে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে সাবিনা সিকিউরিটি সার্ভিস প্রাঃ লিঃ এর বিরুদ্ধে

    সাবিনা সিকিউরিটি সার্ভিস প্রাঃ লিঃ নামে একটি সিকিউরিটি প্রতিষ্ঠানের সাথে কমিউনিটি বেজড মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের সাথে ২০১৯ সালে একটি চুক্তি হয় সিকিউরিটি গার্ড ও অন্যান্য  নিম্ন শ্রেনীর শ্রমিক নিয়োগ প্রদান করে হাসপাতালের কার্য পরিচালনার জন্যে। সেই চুক্তি অনুযায়ী সাবিনা সিকিউরিটি সার্ভিস প্রাঃ লিঃ সিকিউরিটি গার্ড ও অন্যান্য নিম্ন শ্রেনীর শ্রমিক নিয়ে মোট ২৫০ জনকে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করেন।

    কমিউনিটি বেজড মেডিকেল কলেজও হাসপাতালের সিকিউরিটি গার্ড ও অন্যান্য  নিম্ন শ্রেনীর আয়া, ক্লিনার শ্রমিকদের অভিযোগে জানা যায় ২০১৯ সালে চুক্তির প্রথম মাস হতেই এই সিকিউরিটি কোম্পানীর এমডি মোঃ সোলেমান ও তার দায়িত্বপ্রাপ্ত লোক নিয়োগকৃত এসব নিম্ন শ্রেনীর কর্মচারীদের ধার্যকৃত বেতনাদি হতে প্রায় অর্ধেকে বেতন প্রদান, জোড় পূর্বক চাকরী চ্যুতির ভয় দেখিয়ে ৮ ঘন্টার ডিউটির জায়গায় ১২ ঘন্টা কাজ করিয়ে নিয়ে ও স্বেচ্ছাচারিতা ও অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে প্রতি মাসে নামে মাত্র বেতনাদি প্রদান করায় এসব অসহায় সিকিউরিটি গার্ড, আয়া, ক্লিনার সহ নিম্নমানের কর্মচারীরা মানবেতর জীবন যাপন করছে।

    জানা যায় মানব সম্পদ অধিদপ্তরের নিয়ম  অনুযায়ী প্রতিটা শ্রমিকের প্রতিদিন কর্মসময় প্রতিদিন ৮ ঘন্টা নির্ধারিত রয়েছে। কিন্তু ময়মনসিংহের চোরখাই উনাইয়ের পাড়ে প্রতিষ্ঠিত কমিউনিটি বেজড মেডিকেল কলেজ ও হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত সাবিনা সিকিউরিটি সার্ভিস লিঃ এর এমডি মোঃ সোলেমান কোন নিয়মের তোয়াক্কা না করে তার নিয়োগকৃত কর্মচারীদের ৮ ঘন্টার জায়গায় ১২ ঘন্টা কাজ করিয়ে নিলেও স্বেচ্ছাচারিতা অনিয়ম দুর্নীতি করে শ্রমিকদের বেতনের অর্ধেক প্রদান করছেন বলে সিকিউরিটি গার্ড ও  নিম্ন শ্রেনীর কর্মচারীরা অভিযোগ করেছেন।

    শ্রমিকরা আরো জানান এ ঘটনায় বার বার হাসপাতাল কর্তৃপক্ষ এর কাছে অভিযোগ করলেও কর্তৃপক্ষ কোনো সুরাহা না করে বরং এটা সিকিউরিটি কোম্পানীর ব্যাপার বলে তাদের উপর এ অমানবিক কার্যক্রমে আরো উৎসাহ প্রদান করে যাচ্ছে।

    এ ব্যাপারে কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত সিকিউরিটি গার্ড বৃদ্ধ শাহজাহান খান জানান – মাসে মাসে তারিখে তারিখে আমার বেতন থেকে টাকা কাইটা নেয়। এক মাসে আমি অসুখে পড়ে ৩ দিন ডিউটিতে আসতে পারি নাই এই কারনে কোম্পানীর লোক আমার মাসের বেতন থেকে সাড়ে সতের শ টাকা কাইটা নিছে। আরেক মাসে আমার বেতন হইতে সাড়ে ৯শ টাকা কাইটা নিছেগা কোম্পানীর লোক। এই টাকা নেয়ার কথা গুলো আমি এক দিন কোম্পানীর এমডি মোঃ সোলেমান স্যারকে জানাতে গেলে তিনি আমার কোনো কথা না শুনে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে।

    তিনি আরো বলেন হাসপাতাল আমাদের বেতন ধরেছেন ৯ হাজার টাকা, কাজ হলো ৮ ঘন্টা, আমাদের সিকিউরিটি কোম্পানী জোড়পূর্বক ১২ ঘন্টা কাজ করিয়ে বেতন দেয় সাত হাজার টাকা, তার থেকে এই অজুহাতে সেই অজুহাতে আমাদের সকলের কাছ থেকেই ১ হাজার দেড়হাজার, ২ হাজার বা তার চাইতে বেশী টাকাও কাইটা নিয়া যাই। এই  বৃদ্ধ বয়সে ও আমাকে ৮ ঘন্টার কাজ ১২ ঘন্টা করতে হইতাছে। তার পরও যদি জুলুম কইরা প্রতি মাসে টাকা কাইটা নেয় তাইলে এই বয়সে আমরা পরিবার পরিজন নিইয়া কিভাবে খাই চিকিৎসা করি বাইচা  কিভাবে থাকি। আমাদেরও তো বাইচা থাকবার অধিকার আছে, যতো ছোট কাজই করি, পরিশ্রম তো করি, কাজ করে ন্যায্য বেতন পাওয়া অধিকার তো আছে।

    সিকিউরিটি গার্ড লালু মিয়া জানান – আমাদের রোজার ঈদের বোনাস দেয়ার কথা বেতনের অর্ধেক, তা দেয়নি। ৮ ঘন্টা ডিউটি করলে ৫ হাজার টাকা দেয়, ১২ ঘন্টা করলে ৭ হাজার টেহা দেয়, আবার বিভিন্ন সময় বেতন কেটে নেয় সোলেমান, কিছু বলতে গেলে দূর ব্যবহার করেন। ২ বছর ধরে কোন প্রকার পোশাক ও অন্যান্য সরনজামাদি তিনি দেন না, পুরাতন জিনিস ব্যবহার করতে হয়। কিছু বলতে গেলেই দূর ব্যবহার করে চাকরী খাওয়ার হুমকি দেয়, চাকরী যাওয়ার ভয়ে কিছু বলতেও পারি না। আবার কম বেতনে না খেয়েও থাকতে হয়।

    এ ব্যাপারে সাবিনা সিকিউরিটি কোম্পানীর দায়িত্বপ্রাপ্ত আরেক কর্মচারী (যিনি বেতন প্রদান করে থাকেন) আব্দুল আজিজ জানান – বর্তমানে হাসপাতালের দায়িত্বরত সিকিউরিটি গার্ড কে মাসে ৭ হাজার টাকা দেয়া হয় আর আয়া ও ক্লিনারদের প্রতিমাসে ৪ হতে ৫ হাজার টাকা দেয়া হয়। বাকী টাকা সাবিনা সিকিউরিটি সার্ভিস এর এমডি মোঃ সোলেমান সাহেব নিয়ে থাকেন। তিনি আরো বলেন আমি এই হাসপাতালের শুরু হতে কাজ করছি। এই গরীব মানুষদের ভালো করার চেষ্টা করি কিন্তু কি করবো কোম্পানীর ব্যাপার, তারা ঠিক মতো বেতন না দিলে আমার কি করার আছে।

    সরেজমিনে অনুসন্ধান করে  জানা যায় কমিউনিটি বেজড কলেজ ও হাসপাতালে নিম্ন শ্রেনীর সিকিউরিটি গার্ড, আয়া, ক্লিনার দের ২৫০ জন এর প্রতিজনের সাথেই এমন অন্যায় ও অবিচার করে কোম্পানীতে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে, এসব দেখার যেনো কেউ নেই। ভোক্তভোগী এই সব গরীব নিম্ন শ্রেণীর কর্মচারীরা ঘটনার সঠিক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে তাদের জীবনে একটু  স্বস্তি ফিরিয়ে আনার দাবী জানিয়েছেন।

  • ময়মনসিংহে গৃহবধূ খুন, স্বজনদের অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে-

    ময়মনসিংহে গৃহবধূ খুন, স্বজনদের অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে-

    ময়মনসিংহের গোপালপুর ইউনিয়নের চর বড়বিলা নিলের কুঠিতে নৃশংসভাবে খুন হয়েছেন এক গৃহবধূ। নিহতের পরিবার অভিযোগ করেছে, পরিকল্পিতভাবে শ্বশুরবাড়ির লোকজনই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।নিহতের নাম ঝুতু (২৮) স্বামী মোঃ সারোয়ার পিতা মোঃ আব্দুল রাজ্জাক । তিনি দুই সন্তানের জননী তাঁর সন্তানরা হলো জিসান (৭) ও সাওদা (৩)। গতকাল সকালে নিজ ঘর থেকে ঝুতুর মৃতদেহ উদ্ধার করা হয়।পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়ির পক্ষ থেকে পারিবারিক কলহ ও নির্যাতনের শিকার হচ্ছিলেন তিনি। অবশেষে সেই নির্যাতনের পরিণতি হয়েছে হত্যাকাণ্ডের মাধ্যমে এটিই স্বজনদের দাবি,
    নিহতের স্বজনরা বলেন, “আমরা এর সঠিক বিচার চাই। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরাও হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবি তুলেছেন। এদিকে নিহতের পরিবার স্থানীয় থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। লাশটি বর্তমান ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে , স্থানীয় প্রশাসনের প্রতি তাদের আহ্বান— দ্রুত তদন্ত করে হত্যাকারীদের বিচারের আওতায় আনা হোক।

  • কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের পরিচয়পত্র ও রেজিস্ট্রেশন কার্ড প্রদান

    কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের পরিচয়পত্র ও রেজিস্ট্রেশন কার্ড প্রদান

    ময়মনসিংহের ত্রিশাল নামাপাড়ায় অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র ও রেজিস্ট্রেশন কার্ড প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনে উপাচার্য কার্যালয়ের কনফারেন্স কক্ষে ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে পরিচয়পত্র ও রেজিস্ট্রেশন কার্ড শিক্ষার্থীদের হাতে তুলে দিয়ে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। পরিচয়পত্র ও রেজিস্ট্রেশন কাার্ড প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয় জীবনে পরিচয়পত্র পেয়েছি দ্বিতীয় বা তৃতীয় বর্ষে গিয়ে। আর তোমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে প্রথম বর্ষে এবং বর্ষের শুরুতেই মানসম্মত পরিচয়পত্র ও রেজিস্ট্রেশন কার্ড পেয়ে গেলে। তোমরা অত্যন্ত সৌভাগ্যবান। এই পরিচয়পত্র তোমাদের পড়াশোনায় আরো মনোযোগী করবে। পরিচয়পত্র একজন শিক্ষার্থীর পরিচয় প্রদানে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে ব্যবহৃত হয়। এবারই প্রথম এতো দ্রুত শিক্ষার্থীদের হাতে পরিচয়পত্র প্রদান করা সম্ভব হলো। তবে ভবিষ্যতেও পরিচয়পত্র ও রেজিস্ট্রেশন কার্ড দ্রুততার সাথে প্রদানের এই ধারা অব্যাহত রাখতে যা যা করা দরকার আমরা তা করবো।’ অত্যন্ত দ্রুততার সাথে পরিচয়পত্র ও রেজিস্ট্রেশন কার্ড প্রদানে যারা কাজ করেছেন তাদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে প্রধান অতিথি তাঁর বক্তব্য শেষ করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, টেকনিক্যাল কমিটির সভাপতি ও বিদ্রোহী হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম, অগ্নি-বীণা হলের প্রভোস্ট মো. হারুনুর রশিদ এবং শিউলিমালা হলের প্রভোস্ট ড. হাবিবা সুলতানা। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। উল্লেখ্য জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির

    কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের পরিচয়পত্র ও রেজিস্ট্রেশন কার্ড প্রদান

    শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান গত ১৭ আগস্ট ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়। ওরিয়েন্টেশন অনুষ্ঠানের মাত্র একমাস পরেই শিক্ষার্থীদের হাতে পরিচয়পত্র ও রেজিস্ট্রেশন কার্ড প্রদান করা হলো। টেকনিক্যাল কমিটির সভাপতি প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম-এর উদ্যোগে প্রভোস্ট কাউন্সিলের মাধ্যমে এবং রেজিস্ট্রার অফিসের একাডেমিক শাখার সহযোগিতায় এই কার্যক্রম সম্পন্ন করা হয়। ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি হওয়া মোট ১১৫০ জন শিক্ষার্থীর পরিচয়পত্র ও রেজিস্ট্রেশন কার্ড প্রস্তুত করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে কিছু শিক্ষার্থীর মাঝে বিতরণ করা হলেও অবশিষ্ট পরিচয়পত্র ও রেজিস্ট্রেশন কার্ড শিক্ষার্থীদের নিজ নিজ হল থেকে সংগ্রহ করতে বলা হয়েছে।

  • ত্রিশালে  ১১৬ গ্রাম হিরোইনসহ ২ মাদক ব্যবসায়ী আটক

    ত্রিশালে ১১৬ গ্রাম হিরোইনসহ ২ মাদক ব্যবসায়ী আটক

    রফিকুল ইসলাম শামীম,ময়মনসিংহ ময়মনসিংহের ত্রিশালে ১১৬ গ্রাম হিরোইনসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ত্রিশাল থানা পুলিশ। ত্রিশাল থানার পুলিশ সূত্রে জানাযায়, ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে টার দিকে ত্রিশাল থানার এস আই শেখ গোলাম মোস্তফা রুবেল ও এ এস আই মির্জা ওয়াসিম এর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল পৌর সভার ৮ নং ওয়ার্ডের এরশাদ মিয়ার মুদির দোকানের সামনে থেকে বেচাকিনা কালে আতিকুল ইসলাম (৩২) ও থিনসিয়া আক্তার রেখা নামে এক মহিলার কাছ থেকে ১১ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ১১৬ গ্রাম হিরোইনসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করে। ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ সত্যতা নিশ্চিত করেন। আটককৃতদের মামলা দিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্ততি চলছে।

  • ত্রিশালে ৯৫০ পিচ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

    ত্রিশালে ৯৫০ পিচ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

    ময়মনসিংহের ত্রিশালে ৯৫০ পিচ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ত্রিশাল খানা পুলিশ । উপজেলার বৈলর মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। ত্রিশাল থানা পুলিশ সূত্রে জানাযায় ২৪ আগষ্ট দিবাগত রাত সোয়া ১ টার দিকে ঢাকার একটি বাস থেকে ২ যুবক নেমে যাওয়ার পথে তাদের সন্দেহ হয়। এসময় ত্রিশাল থানার এস আই সবুজ,এএস আই আকরাম তাদের তল্লাসী করলে তাদের কাছ থেকে ৯৫০ পিচ ইয়াবা পাওয়া গেলে তাদের আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন উজান বৈলর এলাকার আশিকুর রহমান লায়ন এবং কোতয়ালী থানার বাড়েরা এলাকার আহসান হাবীব। ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মুনসুর আহমেদ জানান-রাতে এস আই সবুজ ও এএস আই আকরাম বৈলর এলাকায় রাতে চেকপোস্ট ডিউটি করাকালীন এই ২ মাদক ব্যবসায়কে দেখে সন্দেহ হলে তাদের তল্লাসী করে এসময় তাদের কাছ থেকে ৯৫০ পিচ ইয়াবা উদ্বার করে । আসামী আশিকুর রহমান লায়নের বিরুদ্ধে পূর্বে মাদকের আরোও ০৮টি মামলা রয়েছে। তাদের বিরুদ্বে মামলা হয়েছে।

  • নজরুল বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

    নজরুল বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

    জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ ও বিভাগের প্রথম ব্যাচ হিসেবে মাষ্টার্স সম্পন্নকারীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের গাহি সাম্যের গান মঞ্চে ২৪ সেপ্টেম্বর বুধবার বিকালে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নবীন বরণ ও বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘সমাজবিজ্ঞান বিভাগে পড়াশোনা শেষ করে কাউকে বসে থাকতে হয় না। এন.জি.ও, কর্পোরেট প্রতিষ্ঠানসহ সরকারি ও বেসরকারি সকল ক্ষেত্রেই সমাজবিজ্ঞানের শিক্ষার্থীরা নেতৃত্বের আসনে থেকেছে। এই বিভাগের কারিকুলামে বাস্তবধর্মী শিক্ষা ব্যবস্থা থাকায় শিক্ষার্থীরা বের হয়েই ভালো অব¯স্থান করে নিতে সক্ষম হচ্ছে। সমাজবিজ্ঞান এমন একটি বিষয় যা অন্যান্য সকল বিভাগের পাঠ্যসূচিতেও অন্তর্ভূক্ত থাকে। প্রকৌশল বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজসহ সকল শিক্ষা ক্ষেত্রেই সমাজবিজ্ঞান অন্তর্ভূক্ত থাকে। তাই কোন প্রকার হতাশা রাখবে না, তোমাদের মেধাকে কাজে লাগিয়ে কর্মক্ষেত্রে সফলতা অর্জন করবে।’ নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, ‘প্রথম থেকে নিয়মিত মনোযোগের সাথে ক্লাস করলে ভবিষ্যৎ বিশ্বে ক…তিত্বের সাথে টিকে থাকতে পারবে।’ নবীন বরণ ও বিদায় অনুষ্ঠানের আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন এবং সকলের সার্বিক সাফল্য কামনা করে অনুষ্ঠানের প্রধান অতিথি তাঁর বক্তব্য শেষ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন

    বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীনসিদ্দিকী, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান ও সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. রিয়াজুল ইসলাম। সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. মাসুদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত নবীন বরণ ও বিদায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক সাইফুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক খাদিজা খাতুন ও রাশেদ হোসেন। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ হতে সাইকি মানকিন তার অনুভূতি ব্যক্ত করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে অতিথিবৃন্দসহ বিদায়ী ও নবীন শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানের এক পর্যায়ে সমাজবিজ্ঞান বিভাগ কর্ত…ক প্রকাশিত সিলেবাসের মোড়ক উম্মোচন করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ। মনোজ্ঞ সাংস্ক…তিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান।

  • ত্রিশালে অবৈধ বালু উত্তোলন কারীদের বিরুদ্ধে মোকাইল কোর্ট

    ত্রিশালে অবৈধ বালু উত্তোলন কারীদের বিরুদ্ধে মোকাইল কোর্ট

    ময়মনসিংহের ত্রিশালে অবৈধ বালু উত্তোলন বন্ধে মোবাইল কোর্ট পরিচাললনা করা হয়েছে। ২৪ সেপ্টেম্বর বুধবার ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লা আল বাকীউল বারী ও সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান এর নেতৃত্বে সকাল সাড়ে ৮টা হতে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। সেনাবাহিনী এবং ত্রিশাল থানা পুলিশের সহযোগিতায় ত্রিশাল উপজেলার কানিহারী এবং বালিপাড়া ইউনিয়নের বিভিন্ন স্পটে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে এ মোবাইল কোর্ট পরিচালনা ত্রিশাল উপজেলা প্রশাসন। এ সময় অবৈধভাবে নৌকা দিয়ে বালু উত্তোলনকারীগণ মোবাইল কোর্টের উপস্থিতি দেখে নৌকা নিয়ে পালিয়ে যায়। কানিহারী ইউনিয়নের বাঁরইগাও নামক জায়গা থেকে উত্তোলিত অবৈধ বালু জব্দ করে বড়মা উচ্চ বিদ্যালয়ের মাঠ ভরাট করার জন্য প্রদান করা হয় এবং মরাখোলা,বালিপাড়া থেকে জব্দকৃত বালু বালিপাড়া ইউনিয়ন ভূমি অফিসের সামনের নিচু জায়গা ভরাট করার জন্য প্রদান করা হয়। সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান জানান অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত রাস্তা কেটে দেয়া হয়েছে এবং প্রবেশপথ বন্ধ করে সাইনবোর্ড দেয়া হয়েছে।

    নির্দেশনা অমান্য করে যে বা যারা অবৈধভাবে বালু উত্তোলন করার চেষ্টা করবে সকলের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি সবাইকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য ও অনুরোধ জানিয়েছেন।

  • ময়মনসিংহে শিক্ষার মানোন্নয়নে মেধা অন্বেষণ প্রতিযোগিতা

    ময়মনসিংহে শিক্ষার মানোন্নয়নে মেধা অন্বেষণ প্রতিযোগিতা

    ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ ব্যবস্থাপনায় উপজেলার ৯ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ১১ টি ইউনিয়নের মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে লক্ষে একটি বিশেষ প্রতিযোগিতার মূলক অনুষ্ঠানের আয়োজন করে । এই প্রতিযোগিতার মাধ্যমে স্থানীয় শিক্ষার্থীদের মেধা যাচাই এবং তাদের শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোই ছিল মূল উদ্দেশ্য । সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা ব্রহ্মপুত্র হলরুমে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শেষে নির্বাচিত শিক্ষার্থীদের জন্য পুরস্কার বিতরণী ও মেধাবৃত্তি প্রদান করা হয়। উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম প্রিন্সের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের স্থানীয় সরকারের উপপরিচালক বিপিন চন্দ্র বিশ্বাস।
    অনুষ্ঠানে বক্তারা শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করেন এবং শিক্ষার্থীদের উৎসাহিত করেন। তারা বলেন, এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হতে সাহায্য করবে এবং একটি সুস্থ প্রতিযোগিতার পরিবেশ তৈরি করবে। অনুষ্ঠানের শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার এবং মেধাবৃত্তির সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের চোখেমুখে ছিল আনন্দের আভা। অভিভাবকরাও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরনের আরও উদ্যোগের প্রত্যাশা করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহার, সহকারি কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হোরায়রা, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বেলায়েত হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা, প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তারা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা।

  • নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তঃ বিভাগ ইনডোর গেমস এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

    নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তঃ বিভাগ ইনডোর গেমস এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

    ময়মনসিংহের ত্রিশাল নামাপাড়ায় প্রতিষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আন্তঃ বিভাগ ইনডোর গেমস প্রতিযোগিতা- ২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
    ২১ সেপ্টেম্বররোববার বিকালে কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের চতুর্থ তলায় নবযুগ মিলনায়তনে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। প্রধান অতিথি তাঁর বক্তব্যে উপাচার্য জাহাঙ্গীর আলম বলেন, ‘একজন শিক্ষার্থীর জন্য শুধু লেখা-পড়া কখনোই তাকে পূর্ণতা এনে দিতে পারে না, পূর্ণতা আনার জন্য প্রয়োজন এক্সট্রা কারিকুলার। বিশিষ্ট দার্শনিক প্লেটো প্রায় ২৪০০ বছর আগে সংগীত ও খেলার গুরুত্বের কথা উল্লেখ করেছেন। যারা মেধাবী তারা একাধারে একাডেমিক ও খেলা ধুলায় দক্ষ হয়। এই ইনডোর গেমস-এ যারা ভালো করেছো, আমি আশা করি তোমরা একাডেমিক ক্ষেত্রেও মেধার স্বাক্ষর রাখবে। খেলা-ধুলা শারীরিক ও মানসিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তোমাদের খেলার দিক বিবেচনায় নিয়ে কেন্দ্রীয় খেলার মাঠ সংস্কার করছি এবং যত দ্রুত সম্ভব খেলার উপযোগী করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেছি।’ তবে ইনডোর গেমস আরো বেশি আয়োজন করার আহ্বান জানিয়ে মাননীয় উপাচার্য ইনডোর গেমস আয়োজক ও অংশগ্রহণকারীদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে তাঁর বক্তব্য শেষ করেন। বক্তব্য শেষে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম এবং বিশেষ অতিথিবৃন্দ বিজয়ী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। এসময় বিজয়ী খেলোয়াড়দের মেডেল এবং ট্রফি প্রদান করা হয়। বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থীরা অধিক সংখ্যক প্রতিযোগিতায় বিজয়ী হওয়ায় তাদের চ্যাম্পিয়ণ ট্রফি প্রদান করা হয়।

    নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তঃ বিভাগ ইনডোর গেমস এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

    পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স) এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম। এসময় বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শরীরচর্চা শিক্ষা দপ্তরের অতিরিক্ত পরিচালক ও ইনডোর গেমস-২০২৫ এর আয়োজক কমিটির সদস্য-সচিব শাহ্ মো. নাজমুল হাসান ও উপ-পরিচালক মো. ওমর ফারুক সরকার। বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা দপ্তর কর্তৃক আয়োজিত এই প্রতিযোগিতায় ক্যারাম, টেবিল টেনিস ও দাবা খেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ছাত্র ও ছাত্রীদের আলাদা গ্রুপে এবং একক ও দ্বৈতভাবে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শরীরচর্চা শিক্ষা দপ্তরে ১৫ সেপ্টেম্বর ২০২৫ হতে ১৭সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।