বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকার ঘোষিত নজরুল বর্ষ উপলক্ষ্যে নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুল বর্ষ বক্তৃতামালা-১ ডেঙ্গুর ঝুঁকি মোকাবেলায় নাগরিকদের সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা ত্রিশালের সাখুয়া শেখ বাজার সপ্রাবি’র প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা। নজরুল বিশ্ববিদ্যালয়ে আজ পরিবেশিত হবে কালান্তরের বাংলা নাটক পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি সীমান্তে বিজিবির ওপর ‘হামলা’, গুলিতে ‘চোরাকারবারি’ নিহত সরকার ঘোষিত নজরুল বর্ষ উদ্যাপন: নজরুল বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন নজরুল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদ্যাপিত র‌্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণ এর মধ্য দিয়ে ত্রিশালে কন্যাশিশু দিবস উৎযাপিত ত্রিশালে ফ্যামিলি কার্ড প্রথম পর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সংবাদ সম্মেলন।

৩৬ বছর পর বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথের সম্ভাবনা, সমীকরণ মিললেই সেমিফাইনালে মহারণ

স্পোর্টস ডেস্ক:
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ১৮২ সময় দেখুন

ফুটবল বিশ্বের সবচেয়ে উত্তেজনাপূর্ণ ও আলোচিত লড়াইগুলোর একটি ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ। দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি দেখার অপেক্ষায় থাকেন কোটি কোটি সমর্থক। দীর্ঘ ৩৬ বছর পর সেই অপেক্ষার অবসান হতে পারে চলমান বিশ্বকাপেই। টুর্নামেন্টের বর্তমান সমীকরণ বলছে, সবকিছু ঠিকঠাক থাকলে সেমিফাইনালে মুখোমুখি হতে পারে দক্ষিণ আমেরিকার দুই পরাশক্তি।

গ্রুপ পর্বে দারুণ ছন্দে থাকা আর্জেন্টিনা ইতোমধ্যে ‘জে’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে। টানা দুই জয়ে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। শেষ ম্যাচে জর্ডানের মুখোমুখি হবে আলবিসেলেস্তারা। কাগজে-কলমে সেই ম্যাচেও এগিয়ে লিওনেল মেসির দল। গ্রুপসেরা হওয়ায় দ্বিতীয় রাউন্ডে ‘এইচ’ গ্রুপের রানার্সআপ দলের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। সেখানে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে এগিয়ে রয়েছে উরুগুয়ে।

অন্যদিকে বিশ্বকাপে শুরুটা ভালো না হলেও হাইতিকে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে ব্রাজিল। ‘সি’ গ্রুপে আবারও শীর্ষে উঠে এসেছে সেলেসাওরা। শেষ ম্যাচে হার এড়াতে পারলেই গ্রুপ চ্যাম্পিয়ন হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সেক্ষেত্রে নকআউট পর্বে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে জাপান।

বর্তমান টুর্নামেন্ট সূচি ও নকআউট সমীকরণ অনুযায়ী, ব্রাজিল ও আর্জেন্টিনা যদি নিজেদের দ্বিতীয় রাউন্ড এবং কোয়ার্টার ফাইনালের বাধা পেরোতে পারে, তাহলে সেমিফাইনালে দেখা হবে দুই দলের। সেই ম্যাচ হলে বিশ্বকাপের মঞ্চে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটবে ফুটবলপ্রেমীদের।

বিশ্বকাপের মূল পর্বে ব্রাজিল ও আর্জেন্টিনা সবশেষ মুখোমুখি হয়েছিল ১৯৯০ সালের ২৪ জুন। ইতালির তুরিনে অনুষ্ঠিত সেই বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা ১-০ গোলে হারিয়েছিল ব্রাজিলকে। ম্যাচের ৮১তম মিনিটে ডিয়েগো ম্যারাডোনার দুর্দান্ত অ্যাসিস্ট থেকে জয়সূচক একমাত্র গোলটি করেছিলেন ক্লদিও ক্যানিজিয়া। বিশ্বকাপের নকআউট পর্বে সেটিই এখন পর্যন্ত দুই দলের একমাত্র মুখোমুখি লড়াই।

তাই এবার যদি সেমিফাইনালে দেখা হয়, তবে ম্যাচটি ঘিরে উত্তেজনার পারদ থাকবে তুঙ্গে। একদিকে ১৯৯০ সালের হারের প্রতিশোধ নিতে চাইবে ব্রাজিল, অন্যদিকে আরেকটি বিশ্বকাপ অধ্যায়ে নিজেদের শ্রেষ্ঠত্বের ছাপ রাখতে মরিয়া থাকবে আর্জেন্টিনা। সব মিলিয়ে সমীকরণ মিলে গেলে এবারের বিশ্বকাপেই দেখা যেতে পারে ফুটবল বিশ্বের সবচেয়ে প্রতীক্ষিত এক লড়াই।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD